দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। বিষয়টি পরীক্ষার্থীদের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
সোমবার (২৭ জুলাই) উপজেলার সেতাবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে মোট ৪৯২ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৩০১ নম্বর কক্ষে ব্যবসায় শিক্ষা শাখার নয়জন শিক্ষার্থী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন। উল্লেখ্য, বিষয়টির দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরীক্ষা কমিটির হল সুপারের দায়িত্বে থাকা সেতাবগঞ্জ মহিলা কলেজের শিক্ষক আবুল কাশেম জানান, প্রশ্নপত্রের খামের গায়ে প্রথম পত্র লেখা ছিল। সে অনুযায়ী খাম আনা হলেও পরীক্ষার হলে খাম খোলার পর দেখা যায়, ভেতরে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র রয়েছে।
তিনি বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে ইউএনও ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। পাশের সেতাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্র থেকে প্রথম পত্রের সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষা শুরু হতে প্রায় ১০ মিনিট বিলম্ব হয়।
ঘটনার পর পরীক্ষা কমিটির দায়িত্বে থাকা তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন— কেন্দ্র সচিবের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা কুশল চন্দ্র রায়, হল সুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানা।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান বলেন, প্রশ্নপত্র সাজানোর সময় হয়তো কোনো ভুল হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন বলেন, প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র কয়েকজন পরীক্ষার্থীর হাতে চলে গিয়েছিল। তবে কয়েক মিনিটের মধ্যেই পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের চারটি সেট থাকে। যেহেতু দ্বিতীয় পত্রের একটি সেট পরীক্ষার্থীরা দেখে ফেলেছেন, তাই আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় পত্রের পরীক্ষায় বিকল্প সেটের প্রশ্নপত্র ব্যবহার করা হবে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।
৩ ঘণ্টা আগে
সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন
৩ ঘণ্টা আগে
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পাঁচজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা
৫ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই রয়েছে।
৬ ঘণ্টা আগে