দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ ধাপে ভোট গ্রহণ করা হবে ১৬১ উপজেলায়।

আজ সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ৩০ তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, আগামী ২১ মে দেশের ১৬১ উপজেলায় এ ভোটগ্রহণ হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে কিছু সংখ্যক উপজেলায়।

ইসি সচিব বলেন, 'কমিশনের অনুমোদিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল।

মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট হবে ২১ মে।'

ভোটে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, 'পুর্বের সিদ্ধান্ত অনুযায়ী যে ৯ জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ছিল সেসব জেলার উপজেলায় ইভিএম ব্যবহার হবে। শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার এই ৯ জেলার উপজেলাগুলোতে ভোটগ্রহণ হবে ইভিএমে হবে।'

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রসঙ্গে তিনি বলেন, 'যেখানে ভোটার পাঁচ লক্ষাধিক সেখানে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘লংমার্চ’ নিয়ে সায়েন্স ল্যাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তারা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।

১ ঘণ্টা আগে

উত্তরার পর এবার সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের পর এবার সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিলে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

১ ঘণ্টা আগে

উত্তরায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, ‘লংমার্চে’র প্রস্তুতি

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ভুল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

২ ঘণ্টা আগে

ঢাকার সমস্যার স্থায়ী সমাধানে ‘নগর সরকার’ গঠন প্রয়োজন: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি হলো নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্ট’ বা নগর সরকারে রূপান্তর করা প্রয়োজন।’

২ ঘণ্টা আগে