সমুদ্র গবেষণায় জাহাজ কিনবে বাংলাদেশ: নৌবাহিনী প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সমুদ্র গবেষণার কাজ ত্বরান্বিত করতে ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল বা সামুদ্রিক গবেষণা জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। এ বছরের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে বলে আশা করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

আজ সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় আয়োজিত সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

নৌবাহিনী প্রধান বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও ব্লু ফাইন্যান্সিং মেকানিজম অনুসরণ করে সুনীল অর্থনীতিকে শক্তিশালী করা হবে। এজন্য গবেষণা প্রয়োজন। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামুদ্রিক শিল্প, জাহাজের নিরাপদ চলাচল ও সমুদ্রের প্রকৃতি রক্ষায়ও নৌবাহিনী দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

এডমিরাল এম নাজমুল হাসান বলেন, আমরা একটি সামুদ্রিক গবেষণা জাহাজ কিনতে যাচ্ছি। আমি এরই মধ্যে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তারা এই বিষয়ে আগ্রহী। আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমি নিশ্চিত করতে চাই এটি শুধু নৌবাহিনীর কাজেই নয়, বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, মেরিটাইম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজের জন্য উন্মুক্ত থাকবে।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এর অধ্যাপক ও ইউনেস্কোর ওশান গভর্ন্যান্সের চেয়ার অধ্যাপক ড. পিয়েরে ফেইলার। এসময় তিনি সুনীল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা ও দুর্বলতার জায়গাগুলো তুলে ধরেন। বক্তব্য রাখেন চীন, মালয়েশিয়া ও ফ্রান্স থেকে আসা গবেষকরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গ্যাস সংকটে বাড়ছে লোডশেডিং, সমাধানে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অব্যবস্থাপনা মোকাবিলা করে সরকার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। একইসঙ্গে জ্বালানি তেলের দাম ১৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বাজারে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।

১৬ ঘণ্টা আগে

দলীয় প্রতীকহীন স্থানীয় নির্বাচন বেশি চ্যালেঞ্জিং হবে: পানিসম্পদমন্ত্রী

মন্ত্রী বলেন, দলীয় প্রতীক না থাকায় এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে আরও বেশি প্রতিযোগিতামূলক। গ্রামীণ জনপদের উন্নয়নে জনবান্ধব ও সত্যিকারের প্রতিনিধিদের নির্বাচিত করতে এখন থেকেই ভোটার ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশে হামের পরিস্থিতি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে সংক্রমণ ছড়িয়ে পড়া, টিকার ঘাটতি এবং মৃত্যুর ক্রমবর্ধমান হারের ওপর ভিত্তি করে পরিস্থিতিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি।

১৬ ঘণ্টা আগে

সার্ককে ফের সক্রিয় করার তাগিদ দিল বাংলাদেশ

বৈঠকে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিদলগুলো সার্কের উন্নয়নের জন্য তাদের নিজ নিজ জাতীয় দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরে।

১৭ ঘণ্টা আগে