প্রতিবেদক, রাজনীতি ডটকম

আমাদের দেশে গত সাড়ে ১৫ বছরে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত আইনজীবী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বুধবার (৩০ জুলাই) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সরকারি সার্ভিস অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভাটি আয়োজন করে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমাদের দেশে গত সাড়ে ১৫ বছরে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। একজন বিচার ব্যবস্থার ব্যক্তি হিসেবে এটুকু বলতে পারি তখন যারা আইনের দায়িত্বে ছিলেন ধারক ছিলেন তারা মানুষের অধিকার রক্ষা কারার জন্য বা মানবাধিকারের জন্য কাজ করেনি।
তিনি বলেন, আজকে যে আইনের খসড়া আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিচার ব্যবস্থা যেন স্বাধীন হয়ে কাজ করতে পারে। একইসঙ্গে এই ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত থাকবেন তারা যেন মেধা, সততার সঙ্গে কাজ করতে পারেন। একইসঙ্গে তাদের মেধাকে কাজে লাগিয়ে আইনকে সামনে তুলে ধরে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই এই আইন করা হচ্ছে।
আদিলুর রহমান খান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার। তাদের দায় হচ্ছে ১৪শ শহীদের প্রতি ও অসংখ্য আহতদের প্রতি এবং দেশের জনগণের প্রতি। তাই প্রতিটি কাজ করার ক্ষেত্রে আমাদের সেটা মাথায় রাখতে হবে।
তিনি বলেন আমি ভীষণভাবে আশা করি যে, আমি খুব শিগগিরই আমরা আমাদের পেশায় ফিরে যাবো। একজন আইনজীবী হিসেবে আবারও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। তখন যেন এই কোরীয় প্রসিকিউশন সার্ভিস বা অ্যার্টানি জেনারেল সার্ভিস স্বাধীনভাবে কাজ করতে পারে এবং আইনকে তুলে ধরতে পারে।
শিল্প উপদেষ্টা বলেন, দেশের সংবিধান পরিবর্তিত হয়ে আশা করি মুজিববাদি সংবিধানের বাইরে নতুন করে গড়ে উঠবে। সেই জায়গায় দাঁড়িয়ে যেন কাজ করতে পারি।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার ৭ ও ৯ ধারা কার্যকর হলে সিনিয়র আইনজীবী সংকট হবে।
সিনিয়র আইনজীবীদের সলিসিটরের অধীনস্থ হওয়া নিয়ে আপত্তি জানান তিনি।

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৩ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৪ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৫ ঘণ্টা আগে
হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক
৬ ঘণ্টা আগে