প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের সময় কয়েক দফা জ্বালানি তেলের মূল্য কমানোর সংখ্যানুপাতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রোববার (১ জুন) বিকেলে সংগঠনটির পাঠানো বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী, তাই দেশের বাজারে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম কমছে।
সরকার কখনো এক টাকা, কখনো তিন টাকা হারে মূল্য কমানোর কারণে বাসের ভাড়া কমানোর ক্ষেত্রে গড়িমসি করায় দেশের সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্য কমানোর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার বাসভাড়া বাড়ানোর তোয়াক্কা না করেই বাসমালিকেরা ভাড়া বাড়িয়ে দেন। ভাড়া কমানোর ক্ষেত্রে তাঁরা নানান অজুহাত খুঁজতে থাকেন। ফলে দেশের গণপরিবহনে সরকারের বেঁধে দেওয়া ভাড়া আর মাঠে আদায় করা ভাড়ায় বিরাট ফারাক গড়ে উঠেছে। অন্যদিকে সরকারের বাসভাড়া নির্ধারণ কমিটিতে যাত্রীসাধারণের কোনো প্রতিনিধিত্ব না রাখায় দেশের যাত্রীসাধারণ এই ক্ষেত্রে অন্ধকারে থাকেন।
বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া নির্ধারণে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো ও কমানোর পূর্ণাঙ্গ তালিকা স্বচ্ছতার স্বার্থে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতিকেও দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব প্রকার জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে কমেছে দুই টাকা। আর অকটেন ও পেট্রলের দাম লিটারে কমেছে তিন টাকা। আজ থেকে এই দাম কার্যকর হয়েছে। প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম ঘোষণা করে এই বিভাগ।

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৬ ঘণ্টা আগে
বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৬ ঘণ্টা আগে