প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আজহায় সরকারঘোষিত সাত দিনের ছুটি শুরু হয়েছে আজ সোমবার (২৫ মে)। সেই সঙ্গে শুরু হয়েছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন কর্মস্থল থেকে মানুষের গ্রামে বাড়ি ফেরার পালা। তাই ভিড় বেড়েছে বাস টার্মিনাল, রেল স্টেশন আর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেই সঙ্গে ফাঁকা হতে শুরু করেছে রাজধানীও।
ঈদুল আজহার আগে গতকাল রোববার (২৪ মে) ছিল শেষ কর্মদিবস। এ দিন বিকেলে অফিস ছুটি হতেই ভিড় শুরু বাস, রেল আর লঞ্চ টার্মিনালে। অবশ্য যারা বাড়তি ছুটি নিয়েছেন, গত শুক্রবার থেকেই তারা ছুটতে শুরু করেছেন বাড়ির পথে।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশসহ মুসলিম বিশ্বের কয়েকটি দেশে ঈদুল আজহা উদযাপন করা হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ পালন করা হবে বুধবার (২৭ মে)। দেশের কিছু কিছু এলাকায় অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবারই ঈদুল আজহা উদযাপন করা হবে।
এ বছর ঈদুল আজহায় ছয় দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছুটির প্রজ্ঞাপন জারি করে। জরুরি পরিষেবা হিসেবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মীরা এই ছুটি পাবেন না। ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরাও যার যার কর্মস্থলে উপস্থিত থাকবেন। বন্দরগুলোর কার্যক্রম সচল রাখার জন্য এ-সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত কর্মী ও যানবাহনগুলোকেও ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।
ঈদের ছুটিতেও দেশের সব হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। ফলে এ সেবায় যুক্ত কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীদের সবাই ছুটির সুযোগ পাবেন না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও এর কর্মীরাও নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্য অফিসগুলোও একইভাবে সাধারণ ছুটি আওতার বাইরে থাকবে। এ ছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটিতে গ্রাহকদের লেনদেন ও এটিএম বুথসহ অন্যান্য সেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। বিচারিক কার্যক্রম সচল রাখতে সুপ্রিম কোর্ট থেকে ভিন্ন নির্দেশনা প্রদান করা হবে।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৭ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৭ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৮ ঘণ্টা আগে