ডুবে যাওয়া বাস উদ্ধার: মিলল ১৬ মরদেহ, মৃতের সংখ্যা বেড়ে ২০

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪: ৩৫
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বাসটি টেনে পানির ওপরে তোলা হয়। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুরো বাসটি জাহাজের ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।

এ দুর্ঘটনায় বাস থেকে এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে প্রশাসন। রাত ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আরও দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় তখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধারের তথ্য জানানো হয়। বার্তায় আরও বলা হয়, বাস থেকে উদ্ধার হওয়া লাশের মধ্যে তিনজন শিশু, ছয়জন নারী ও তিনজন পুরুষ।

দুর্ঘটনার শিকার ‘সৌহার্দ্য পরিবহনে’র এই বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশে বাসটির ছাড়ার সময় যাত্রী ছিলেন মাত্র ছয়জন। এরপর বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়, সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন।

বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী যান ‘হামজা’ সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ বাহিনীও যোগ দেয় উদ্ধারকাজে, সহযোগিতা করেন স্থানীয়রাও।

ঘটনাস্থল থেকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার সাংবাদিকদের বলেন, বাস ডুবে যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। তিনি দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। একই সঙ্গে তাকে অবগত করতে বলেছেন।

দুর্ঘটনার বিষয়ে একটি উচ্চপর্যায়ে তদন্ত কমিটি গঠনের কাজ চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। কমিটিতে থাকবেন জেলা প্রশাসনের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও পুলিশের প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাসটি ফেরিঘাটের পন্টুনে ওঠার সড়কে দাঁড়ানো ছিল। এ সময় একটি ফেরি এসে ঘাটে ভিড়লে বাসটি হঠাৎ চলতে শুরু করে। চালক অনেক চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে না পারায় বাসটি নদীতে পড়ে প্রায় ৩০ ফুট গভীরে তলিয়ে যায়।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর উদ্ধার ১১ জন গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বাসটি নদী থেকে উদ্ধারের পর মোট ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ জন যাত্রী থেকে থাকলে এখনও ২০ জনের মতো নিখোঁজ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

৯ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১০ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১ দিন আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১ দিন আগে
Advertisement