প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, হরতাল বা অবরোধের মতো চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এরপর ৪৩৭ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
গত ২১ নভেম্বর রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২৭ নভেম্বর থেকে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা নির্বাচনের পরে নেওয়ার দাবি জানান পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে এ দাবি জানান।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
২০ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
২১ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১ দিন আগে