বিশেষ প্রতিনিধি, রাজনীতি ডটকম

গত কয়েকদিন ধরে মিয়ানমারের দিক থেকে একের পর এক মর্টার শেলের অংশ এবং গুলি এসে ঘরবাড়ি বা যানবাহনের ওপর পড়ছিল। সোমবার শেষ পর্যন্ত প্রাণহাণির ঘটনাও ঘটল।
দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী সীমান্তে একটি মর্টার শেল এসে পড়ে। সেটির বিস্ফোরণ ঘটলে একজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশী নারী নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন, যাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
নিহতদের একজন জলপাইতলী সীমান্ত এলাকার বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী হুসনে আরা (৫০)। একই ঘটনায় একজন রোহিঙ্গা শরণার্থী (৬৫) মারা গেলেও তার পরিচয় জানা যায়নি।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ ভূঁইয়া সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে আসা মর্টার শেলে দুইজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা শরণার্থী, যারা পরিচয় জানতে কিছুটা সময় লাগবে।
এর আগে রোববার মিয়ানমার থেকে আসা গুলিতে তিন বাংলাদেশী গুলিবিদ্ধ হন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ও দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন যে, তারা প্রাণভয়ে পালিয়ে আসা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। তাদের মধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে চায় মিয়ানমার
বিজিপির এসব সদস্যকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, “ আকাশ কিংবা সড়ক—কোন পথে কীভাবে তাদের ফিরিয়ে নেওয়া হবে, সেটা নিয়ে এখন আলোচনা চলছে। আপনারা জানেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগে ভারতীয় ভূখণ্ডেও ঢুকেছিলেন, তাদের আকাশপথে ফেরত পাঠানো হয়েছে। আমরাও তাদের ফেরত পাঠাব।”
“এখন পর্যন্ত ৯৫ জন বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। আজ সকালে হয়তো আরও কয়েকজন এসেছেন। তাদের মধ্যে কয়েকজন আহতও রয়েছেন,” বলেন তিনি।
বাস্তুচ্যুতদের ঢুকতে দেওয়া হবে না: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের প্রতি আর উদারতা দেখানোর সুযোগ নেই। কোনো অবস্থাতেই বাস্তুচ্যুতদের ঢুকতে দেওয়া হবে না।
তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে আর কোনো উদারতা দেখানো সম্ভব নয় এবং সেখান থেকে নতুন কেউ বাংলাদেশে এলে তাকে গ্রহণ করা হবে না।
ওবায়দুল কাদের সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'মিয়ানমার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই আমাদের সরকার ও দলের বক্তব্য। ঘটনাস্থলের আশেপাশে কয়েকটি গ্রাম নিয়ে আমরা উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এ ব্যাপারে কথা বলবে। যতই উস্কানি আসুক, আমরা প্রতিক্রিয়া দেবো না।'
ওবায়দুল কাদের বলেন, ওই দেশের অভ্যন্তরীণ থেকে ছোড়া মর্টারের শেল পড়ছে আমাদের সীমান্তে। আবার আকাশসীমাও লঙ্ঘন করছে, তাদের নিজেদের সমস্যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হব কেন? এতে জাতিসংঘ এবং চীনের উদ্যোগ নেওয়া উচিত।
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সম্প্রতি জোরোলো অভিযান শুরু করেছে আরকান আর্মিসহ দেশটির বিদ্রোহী গ্রুপগুলো। ফলে দেশটির বিভিন্ন স্থানে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে রক্তক্ষয়ী সংঘর্ষ বা যুদ্ধ চলছে। গত কয়েক সপ্তাহে দেশটির বহু সেনা উত্তরপশ্চিম সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছেন।
গত সপ্তাহ থেকে বাংলাদেশ সীমান্তেও সংঘর্ষ ভয়ংকর রূপ নিয়েছে। দুপক্ষের ছোড়া গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে।
এর আগে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তুমব্রু সীমান্তে রোববার তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন; কোনারপাড়ার বাসিন্দা প্রবীন্দ্র ধর (৫০), রহিমা বেগম (৪০) ও শামসুল আলম। আতঙ্কে ঘর ছেড়েছেন তিন গ্রামের মানুষ। নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল
১৯ ঘণ্টা আগে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।
২০ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
২০ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১ দিন আগে