পররাষ্ট্রের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্দিষ্ট করল সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দপ্তর ও কাজের পরিধি বণ্টন করে দিয়েছে সরকার। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে নির্দিষ্ট করা হয়।
প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই কার্যবণ্টন করা হয়।
এতে বলা হয়, হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, এবং শামা ওবায়েদ ইসলাম এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২, হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে তার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে নিম্নবর্ণিত বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন:
প্রতিমন্ত্রী-১ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়।
প্রতিমন্ত্রী-২ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এল ডি সি উত্তরণ, আই সি টি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।













-535698-256x144.webp)



-436923-256x144.webp)