ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: শফিকুল আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ মে ২০২৫, ০৬: ২০
ছবি : সংগৃহীত

ইলেকশন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেসক্লাব পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। দেশ ভালই চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো। যে সমস্ত জায়গায় সংস্কার দরকার সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরও হবে। 

তিনি বলেন, পলিটিক্যাল সংস্কারের জন্য কনসুলেশন কমিশন অনেকগুলো মিটিং করেছেন এবং ১৫ মে শেষ হয়েছে। অনেকে অস্থির হচ্ছেন। আমরা মনে করি যে, আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।

গণমাধ্যম সম্পর্কে শফিকুল আলম আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে। সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সেজন্য কাজ করে যাচ্ছি। 

মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এ সময় ক্লাবের অর্ধশত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৫ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৫ ঘণ্টা আগে

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গতকাল (৮ সেপ্টেম্বর) থেকেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৫ ঘণ্টা আগে

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৮ ঘণ্টা আগে
Advertisement