প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করেছেন যে, চুক্তির কোনো ধারা যদি দেশের প্রতিকূলে যায়, তবে তা পরিবর্তনের সুযোগ খোদ চুক্তির মধ্যেই রাখা হয়েছে।
আজ শুক্রবার সিলেটে নির্মাণাধীন একটি পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাজার সিন্ডিকেট ও পণ্যের পরিবহন ব্যয় কমানোর লক্ষ্যে বন্দরের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে।
এসময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এসময় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়। তবে কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।’
পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়ানোর খুবই দরকার তা না হলে পণ্যের পরিবহন ব্যয় কমানো সম্ভব নয়।’
রাজনীতি/এসআর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের স্নাতকের চূড়ান্ত (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম পরিচালক বদরুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।
৪ ঘণ্টা আগে
আপনি মোবাইল ফোনে কখন, কার সঙ্গে কথা বলছেন, কতক্ষণ কথা বলছেন, কথোপকথনের সময় কোন এলাকায় ছিলেন— এসব তথ্য চাইলেই পাওয়া যাচ্ছে। দাম? মাত্র এক হাজার টাকা। তাও এক-দুই দিনের তথ্য নয়; তিন মাস থেকে এক বছরের তথ্যও কয়েক ঘণ্টার মধ্যে ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে