প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রূপরেখা চূড়ান্ত করতে আজ বুধবার (১১ মার্চ) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সরকারি দলের সংসদীয় কমিটি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নসহ সংসদীয় বিভিন্ন কমিটি গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে বিদায়ী স্পিকারের পদত্যাগ ও ডেপুটি স্পিকারের আইনি জটিলতায় উদ্ভূত পরিস্থিতিতে সংসদের প্রথম অধিবেশন পরিচালনার প্রক্রিয়া নির্ধারণই এই বৈঠকের মূল লক্ষ্য।
সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম দলের সকল সংসদ সদস্যকে যথাসময়ে এই সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
আসন্ন এই সভাটি রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রূপরেখা এই বৈঠক থেকেই চূড়ান্ত করা হবে। বিশেষ করে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা মনোনীত হচ্ছেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেতার সভাপতিত্বে এই সভা থেকেই আসার কথা রয়েছে।
এছাড়া সংসদীয় কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন সংসদীয় কমিটি গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে এই বৈঠকে। সংসদের অন্যান্য কার্যপ্রণালি এবং নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও সরকারদলীয় সংসদ সদস্যরা নিজেদের মতামত তুলে ধরবেন। নতুন সরকারের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে দলীয় নীতি নির্ধারণে এই সভা বিশেষ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু আইনি জটিলতায় কারাগারে রয়েছেন। ফলে প্রথম অধিবেশন শুরুর জন্য একজন সভাপতি নির্বাচন করা এখন সময়ের দাবি।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৪ ঘণ্টা আগে
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।
১৫ ঘণ্টা আগে
চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
১৭ ঘণ্টা আগে