সার্জিও গরের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় হবে: শামা ওবায়েদ

ডেস্ক, রাজনীতি ডটকম
শামা ওবায়েদ ইসলাম | ছবি: সংগৃহীত

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের আসন্ন সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই চমৎকার ছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে এই সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।’

মার্কিন বিশেষ দূতের সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এসব কথা বলেন। তিন দিনের সরকারি সফরে আগামী ৩০ জুলাই ঢাকায় আসার কথা রয়েছে মার্কিন দূতের।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের যেকোনো উচ্চপর্যায়ের সফর দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এই সফরের মধ্য দিয়ে আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’

তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয়ে বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। ঢাকা ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কূটনীতি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই সহযোগিতাকে আরও এগিয়ে নিতে চায়।

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন যে, গরের ঢাকা সফরে এসব বিষয়ের পাশাপাশি নতুন কোনো ক্ষেত্র তৈরি হলে সেটাও আলোচনায় গুরুত্ব পাবে।

সফরকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন।

সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেন।

এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহকারী এবং প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গতকাল বুধবার (২২ জুলাই) ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সার্জিও গর উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।—বাসস

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

১৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগ দুই-একদিনের মধ্যে, দায়িত্বে আসতে পারেন স্পিকার

নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।

১৬ ঘণ্টা আগে

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাশ ৬ হাজার ১৬৫

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

১৭ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

১৭ ঘণ্টা আগে