প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। গত ২৫ নভেম্বর আবেদনের শেষ সময়সীমা থাকলেও অনেক সংস্থা আবেদন না করায় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করা ইসি সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।
ওই সময়ে যেসব স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেননি, তারা আগামী ১০ ডিসেম্বর রবিবার বিকেল ৪টার মধ্যে আবেদন করতে পারবেন।
পর্যবেক্ষক আবেদন দাখিল সংক্রান্ত আগের নির্দেশনার অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে।
এদিকে সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রসেসিং, ছাড়পত্র, বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় সভা আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
সভায় প্রতিনিধি পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিনিধি পাঠাতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলকেও চিঠি পাঠানো হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
১৯ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১৯ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
২১ ঘণ্টা আগে