প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬৬ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর মধ্যে বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন ইউএনও নিয়োগ দিয়ে আজ বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগে নতুন কর্মকর্তাদের ইউএনও হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করত। কে কোন উপজেলায় দায়িত্ব পালন করবেন, তা বিভাগীয় কমিশনার নির্ধারণ করে দিতেন।
এবার নতুন কর্মকর্তাদের ইউএনও দায়িত্ব দিয়ে তাঁদের পদায়নকৃত উপজেলা নির্ধারণ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন নিয়োগপ্রাপ্ত ইউএনওদের তাঁদের নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ৩০ নভেম্বর থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
বদলিকৃত কর্মকর্তাদের দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে প্রজ্ঞাপনে বলা হয়।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৮ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৯ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১১ ঘণ্টা আগে