সাভারে লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৪

ঢামেক প্রতিনিধি
ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুন লাগার ঘটনায় সাকিব নামের আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।

নিহতেরা হলেন- যশোরের চৌগাছা থানার বাসিন্দা ইকবাল ও ট্রাকচালক নজরুল ইসলাম, ট্রাকের সহকারী হেলাল এবং আরেক ট্রাকের সহকারী সাকিব।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সাকিব বরগুনা সদরের লাকুরতলা গ্রামের আবেদ আলীর ছেলে।

এ দুর্ঘটনায় এখনও আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন আরও ৫ জন। আহতেরা হলেন- মিলন মোল্লা (২২), শিশু মিম (১০), আল আমিন (৩৫), নীরঞ্জন (৪৫) ও আবদুস সালাম (৩৫)।

চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ধামরাই থেকে ১০০ শতাংশ দগ্ধ নিয়ে সাকিব নামে ওই ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মঙ্গলবার রাত দেড়টার দিকে মারা যান।

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে আজ রাষ্ট্রীয় শোক

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৫ ঘণ্টা আগে

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

৫ ঘণ্টা আগে

দেশে এলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময়ে চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে বারবার তাগিদ দেওয়া হয়েছে ভারত সরকারকে। দেশে এলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

১৬ ঘণ্টা আগে