পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

এপিবিএন’র অতিরিক্ত আইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে কল্যাণ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি ময়নুল ইসলাম এনডিসি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ ও জাতির স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে।

জুলাই বিপ্লবের পর বর্তমানে পুলিশ পূর্ণোদ্যমে কাজ করছে জানিয়ে আইজিপি বলেন, এবিপিএন সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত। তারা ভিভিআইপি নিরাপত্তা, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন মেগা প্রজেক্টে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

সভায় এপিবিএন’র অফিসার ও ফোর্স বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা গুরুত্বসহ তাদের কথা শোনেন এবং সেগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এপিবিএন’র ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং ক্যানাইন ইউনিট পরিদর্শন করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১১ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১২ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৩ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৪ ঘণ্টা আগে
Advertisement