ইজতেমার দ্বিতীয় পর্বে ছয়জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
ফাইল ছবি

তাবলিগ জামাতের রীতি অনুযায়ী শুক্রবার বাদ ফজর থেকে আনুষ্ঠানিকভাবে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লির নিজাম উদ্দিন মারকাজের মাওলানা সাদ আহমদ কান্ধলভির অনুসারীরা অংশগ্রহণ করছেন এ পর্বের ইজতেমায়।

এটি ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে শুক্রবার রাত ৮টা পর্যন্ত ৬ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ইজতেমা ময়দানে ৫ জন এবং ময়দানে আসার পথে আরও এক মুসল্লি মারা যান বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়দানে মারা যান জালাল মন্ডল (৬০) নামের এক মুসল্লি।

ময়দানে মারা যাওয়া আরও ৪ মুসল্লি হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের ছাবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬০), শেরপুর জেলা সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, বিশ্ব ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুর মাছ বাজার এলাকায় বাসের ধাক্কায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা আবুল কাসেম (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।

১১ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

১৭ ঘণ্টা আগে

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৮ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৯ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

২১ ঘণ্টা আগে