প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে বলে জানান প্রেস সচিব।

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগালকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
১ ঘণ্টা আগে
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছিল না। তার আগমনের বিষয়টি আগে থেকে টের পাননি কেন্দ্র সংশ্লিষ্টরা। কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি সরাসরি পরীক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জের ধরে মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ প্রদান করেন।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালের তুলনায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা এ বছর ৭১ হাজার ৬২৬ জন হ্রাস পেয়েছে।
৫ ঘণ্টা আগে