সহিংসতা রোধ করে নারীর নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইন ও সালিশ কেন্দ্র

গাজীপুরে দুই নারীকে সড়কে ফেলে পেটানো ও তাদের চুল কেটে দেওয়াসহ নারীর প্রতি সংঘটিত সব ধরনের সহিংসতার নিন্দা প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এসব সহিংসতা রোধ করে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংস্থাটির চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, খুন, শারীরিক নির্যাতন ও নিপীড়ন, অপহরণ প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিনই কোথাও না কোথাও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে দেখা যাচ্ছে কাউকে না কাউকে।

এসব ঘটনার কারণে নারীদের অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে বলে জানিয়েছেন জেড আই খান পান্না। বিবৃতিতে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা নেওয়ার সদিচ্ছা দৃশ্যমান হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নারীর প্রতি সংকটজনক এ পরিস্থিতি সচেতন নাগরিকদের হতাশ ও উদ্বিগ্ন করে তুলছে। পরিস্থিতি উত্তরণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু নারীদের জীবনকে স্থিতিশীল ও নিরাপদ করে গড়ে তোলার জন্য সরকারের পদক্ষেপ যথেষ্ট বলে দৃশ্যমান নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি ঘৃণা ও সহিংস আচরণ প্রকট আকার ধারণ করেছে— এমন পর্যবেক্ষণের কথাও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে, এ ধরনের ঘৃণা ছড়ানো বন্ধে পদক্ষেপ নিতে হবে। কারণ, মাধ্যম যাই হোক না কেন, নারীর প্রতি সহিংসতা অব্যাহত থাকতে পারে না। নির্যাতন শুধু সংখ্যাতেই বাড়ছে না, নির্যাতনের ধরনেও পরিবর্তন দেখা যাচ্ছে, যা সমাজে ভীতি ও উৎকণ্ঠা ছড়াচ্ছে।

আসক চেয়ারপারসন জেড আই খান পান্না বলেন, নারীর প্রতি সহিংসতার বিষয়টি একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়। কাজেই সহিংসতা বন্ধ করতে যথাযথ দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি। পাশাপাশি সংঘটিত সব ধরনের সহিংসতায় প্রচলিত আইনে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

৭ ঘণ্টা আগে

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

২০ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

২১ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১ দিন আগে
Advertisement