প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি হলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন হবে তাতে জাতিসংঘের আওতায় শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে আগ্রহ রয়েছে বাংলাদেশের। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বাফার জোনে বাংলাদেশি সেনা মোতায়েন নিয়ে জানতে চাইলে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনই বলার মতো কিছু হয়নি। আশা করি যে তাদের যুদ্ধ বিরতি হবে। যুদ্ধ বিরতি হলে জাতিসংঘ নিশ্চয়ই কোনো ভূমিকা নেবে। আমাদের শান্তিরক্ষায় অভিজ্ঞতা রয়েছে, যদি কোনো ধরনের শান্তিরক্ষা কার্যক্রম সেখানে হয়, তাহলে তো আমরা অবশ্যই অংশগ্রহণ করতে চাইব।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি হলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন হবে তা পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। আর বাড়তি নিরাপত্তায় সেখানে মোতায়েনের জন্য সৌদি আরব অথবা বাংলাদেশের মতো ন্যাটো সদস্যভুক্ত দেশের বাইরের এক বা একাধিক দেশ থেকে সেনা সদস্য নেওয়া হতে পারে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, বাংলাদেশের নীতি অনুযায়ী শুধুমাত্র জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা। জাতিসংঘ যদি কোনো ভূমিকা নেয়, তাহলে বাংলাদেশ অংশ নেবে। যদিও মধ্যপ্রাচ্যে জাতিসংঘের বাইরে বাংলাদেশি কিছু সেনা রয়েছে, সেটি দ্বিপক্ষীয় ব্যবস্থায়।
এদিকে নয়াদিল্লিতে আজ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, এ বিষয় তিনি এখনও কোনো হালনাগাদ তথ্য পাইনি।

রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ৯টি সাধারণ বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা চলছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র। এছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব
৯ ঘণ্টা আগে
রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।
২০ ঘণ্টা আগে