টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, মাইক্রোপ্লাস্টিক শুধু টুথপেস্টের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি এখন একটি বিস্তৃত পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। বিভিন্ন উৎস থেকে উৎপন্ন এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা খাবার ও পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। তাই শুধু একটি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না; প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ।

তবে টুথপেস্টে উল্লেখযোগ্য মাত্রায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার বিষয়টি সরকার আমলে নিয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, এ ধরনের তথ্য সামনে আসায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

জাহেদ উর রহমান আরও বলেন, স্বাস্থ্য বিষয়ে মানুষের সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে থাকা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। গবেষণায় দেখা যায়, ২৬টি নমুনায়—অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে—মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এ ধরনের কণা শনাক্ত হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'শ্রাবণের মেঘগুলো' গানে শিক্ষকের ভিডিও: প্রতিমন্ত্রীর মন্তব্যের পর ইউটার্ন

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ওই একই গান ব্যবহার করে নিজেদের প্রোফাইলে ভিডিও পোস্ট করা শুরু করেন মিজ পালের প্রতি সমর্থনের অংশ হিসেবে।

২ ঘণ্টা আগে

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রস্তুত ইসি

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

৩ ঘণ্টা আগে

২০৩৪ সালের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ-যুবকদের ৪০ শতাংশই বর্তমানে বেকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০৩৪ সাল পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।’

৩ ঘণ্টা আগে