টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বান্দারবানের তুমব্রু ও টেকনাফের বিভিন্ন এলাকার মিয়ানমার অংশে থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় সীমান্ত দিয়ে নতুন করে অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্তক অবস্থানে রয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে বান্দরবানের উত্তরপাড়া ও টেকনাফের হোয়াইক্যংয়ে গুলি ও মর্টার শেলের শব্দ শোনা যায়। এতে স্থানীয়দের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দেয়।
সীমান্তে বসবাসকারী মানুষের ভাষ্য, শনিবার ভোরে তুমব্রু সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন তারা। এ ছাড়া টেকনাফের হোয়াইক্যংয়ে নাফ নদীর ওপারে মিয়ানমারের ভেতরে ভারী গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।
হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা সাইফুল বলেন, মিয়ানমার সীমান্তে ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ব্যাপক গোলগুলি চলে। এ সময় ওপার থেকে কিছু লোকজন এপারে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু বিজিবি সর্তক অবস্থানে ছিল। পরে তারা অন্যদিকে চলে যায়।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, আগের তুলনায় সীমান্তে গোলাগুলি কমেছে। অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজন অনুপ্রবেশের চেষ্টা করছে। তবে আমরা নতুন করে কাউকে ঢুকতে দিচ্ছি না।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।
১৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৮ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
২১ ঘণ্টা আগে