প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। তবে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন দেশটির মুখপাত্র।
বিরোধী দল বিএনপির মুখপাত্র অভিযোগ করেছে ভারত বাংলাদেশের নির্বাচনে প্রভাব খাটাচ্ছে, কেননা ভারত চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হোক— এমন প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচনী ভাগ্য সে দেশের জনগণই ঠিক করবেন। অন্য কেউ নন। অন্য কোনো দেশের নীতি নিয়ে ভারত মন্তব্য করে না। বিএনপির মুখপাত্র কী বলেছেন, সে বিষয়ে আমি কথা বলতে চাই না।
অরিন্দম বাগচি আরও বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশ প্রগতিশীল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকুক— এটাই ভারতের চাওয়া।
সম্প্রতি ভারতের নয়া দিল্লিতে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের সফরের বিষয়ে জানতে চাইলে ভারতের মুখপাত্র বলেন, তার সফরের খবর আমি গণমাধ্যমে পড়েছি। হতে পারে এটা তার ব্যক্তিগত সফর।
দিল্লি সফরে পিটার হাস কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন কি না— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অরিন্দম বলেন, এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই।

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
৮ ঘণ্টা আগে
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল, স্মৃতিকথা প্রদর্শনী ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়া এই ট্র্যাজেডি স্মরণে মাইলস্টোনের সবকটি শাখায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এর পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ছিল বলে উঠে এসেছে তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে। একই সঙ্গে বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অ
১০ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। ফলে এসব এজেন্সি ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ লঙ্ঘন করেছে। এ কারণে এ আইনের ধারা ১৩ অনুযায়ী এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।
২০ ঘণ্টা আগে