মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামে ডুবে যাওয়া ফেরি থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ফেরিটি ডুবে যাওয়ার পর ৮টা ২৩ মিনিটের সময়ে ফায়ার সার্ভিসের ডুবুরি স্টেশন উদ্ধার কার্যক্রম শুরু করে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে; যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।
এ সময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের সঙ্গে কয়েকজন যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সঙ্গে কাজ শুরু করেছে স্থানীয়রা।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
৬ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
৭ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৮ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
১০ ঘণ্টা আগে