৭ প্রকল্পে বদলে যাবে চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২: ৫৩
রাজনীতি. কম

বঙ্গবন্ধু টানেল, দোহাজারী-কক্সবাজার রেললাইন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বে-টার্মিনাল, মিরসরাই ইকোনমিক জোন, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে চট্টগ্রাম। এর মধ্যে বঙ্গবন্ধু টানেল ২৮ অক্টোবর এবং দোহাজারী-কক্সবাজার রেললাইন ১২ নভেম্বর উদ্বোধন হবে। সেই সঙ্গে নভেম্বরে চালু হতে পারে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

এ সব প্রকল্প চট্টগ্রাম মহানগরী, মিরসরাই, আনোয়ারা, সন্দ্বীপ, বোয়ালখালী, মহেশখালী হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে প্রথম ও একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কর্ণফুলীর তলদেশে নির্মিত হয়েছে। আগামী ২৮ অক্টোবর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেগা প্রকল্প উদ্বোধন করবেন। টানেলের দুই প্রান্ত সাজানো হচ্ছে অপরূপভাবে। ১০ হাজার ৩৭৪ দশমিক ৪২ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম এ সুড়ঙ্গপথ নির্মিত হয়েছে।

টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হারুনুর রশীদ বলেন, যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত মূল টানেল। আগামী ২৮ অক্টোবর এটির উদ্বোধনের কথা রয়েছে। ২৯ অক্টোবর থেকে যান চলাচল শুরু হবে।

আরেক প্রকল্প দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম রেলপথ নির্মাণ। রেললাইন নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯০ ভাগ। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। দোহাজারী থেকে কক্সবাজার হয়ে ঘুমধুম পর্যন্ত এ রুটে ১২৮ কিলোমিটার রেললাইন নির্মাণ সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের জুলাইয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়।

চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নভেম্বরের প্রথম সপ্তাহে খুলে দেয়া হতে পারে। নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ উড়াল সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ৪ হাজার ২৯৮ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুনে শেষ করার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। এটি হচ্ছে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে বন্দর নগরীর প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হতে পারে। এখন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে ৮০ শতাংশ।

সমৃদ্ধির স্বর্ণদ্বারখ্যাত দেশের প্রধান সমুদ্র বন্দরের সক্ষমতা ধরে রাখতে অপরিহার্য হয়ে পড়ে বে-টার্মিনাল। বহুল প্রত্যাশিত বে-টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ চলতি বছরে শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। বে-টার্মিনাল নির্মাণে ভূমি অধিগ্রহণ, নকশাসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হবে ২০২৫ সালে। ২০২৬ সালে টার্মিনালটির অপারেশনাল কাজ শুরু হবে।

বে-টার্মিনাল চ্যানেলে কোনো বাঁক নেই এবং যথোপযুক্ত নাব্যতা রয়েছে। তাই সেখানে ১০ থেকে ১২ মিটার ড্রাফটের সর্বোচ্চ ৬ হাজার টিইইউজ বহনক্ষমতা সম্পন্ন জাহাজ বার্থিং করানো সম্ভব হবে।

শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় ইকোনমিক জোন হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন। বঙ্গোপসাগরের মিরসরাই উপকূলের তীর ঘেঁষে জেগে ওঠা বিশাল চরাঞ্চলে অতি লবণাক্ততার কারণে ফসল ফলত না। তাই কয়েক হাজার একর আয়তনের এলাকাটিতে মূলত মাছ চাষ হতো আর ছিল গবাদিপশুর বিচরণক্ষেত্র।

সময়ের ব্যবধানে সেই অঞ্চলটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চলে রূপ নিয়েছে। এক সময় ৫ হাজার একর জমি ঘিরে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা শিল্পাঞ্চলটি এখন ৩৩ হাজার একরের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’, যার পুরোটাই গড়ে উঠেছে সাগর থেকে জেগে ওঠা জমিতে।

চলতি বছরের ২৮ জানুয়ারি মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুই বছর ধরে প্রকল্পের উপযোগী করে গড়ে তোলার পর শুরু হচ্ছে আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের মূলকাজ। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৫ লাখ টাকার প্রকল্পের কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

নগরের জলাবদ্ধতা নিরসনে ৩৬টি খাল থেকে খননের মাধ্যমে ৫ লাখ ২৮ হাজার ২১৪ ঘনমিটার মাটি উত্তোলন করা হচ্ছে। একই সঙ্গে ৪২ লাখ ঘনমিটার কাদা অপসারণ করা হচ্ছে। নতুন করে ড্রেন নির্মাণ করা হবে ১০ দশমিক ৭৭ কিলোমিটার এবং ১ লাখ ৭৬ হাজার মিটার দীর্ঘ রেটেনিং ওয়াল নির্মাণ করা হবে। খালের উভয় পাশে ৮৫ দশমিক ৬৮ কিলোমিটার রাস্তা নির্মিত হবে। প্রকল্পের আওতাধীন ৩৬টি খালের মধ্যে যে সব খাল আরএস জরিপ অনুযায়ী চওড়া কিন্তু সেই অনুযায়ী ব্রিজ চওড়া নেই এ ধরনের ৪৮টি গার্ডার ব্রিজ ও কালভার্ট পুনঃস্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর সবুজবাগে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। তিনি সবুজবাগ থানাধীন ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন।

৫ ঘণ্টা আগে

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৯ ঘণ্টা আগে