জাবি প্রতিনিধি

প্রক্টর অফিসের পর এবার রেজিস্ট্রার ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
রবিবার (১৭ মে) সকাল ৯টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সকাল ১০টায় ভবনের ভিতরের একটি ফটক ও প্রধান দুটি ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসনিক ভবন অবরোধ চলবে। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জরুরি কাজে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঘটনার পাঁচ দিন পার হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি, যা প্রশাসনিক ব্যর্থতা ও চরম অবহেলার প্রমাণ।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অদ্রিতা রায় বলেন, ১০০ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আসামিকে গ্রেপ্তারের কোনো খবর নেই। প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কি না, এটাই এখন প্রশ্ন।
এর আগে, ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একজন বহিরাগত। সিসিটিভি ফুটেজ থেকে তার ছবি সংগ্রহ করে প্রকাশ করা হয়েছে এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে ঘটনার পাঁচ দিন পার হয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এর আগে অভিযুক্তের শাস্তি ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে প্রক্টর অফিস অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। পরে তারা প্রক্টর অফিস তালাবদ্ধ করে দেন। এদিকে আজ সকালে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছেন।
শিক্ষার্থীরা উপাচার্যের স্পষ্ট জবাব ও অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রাজনীতি/একে

সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
৫ ঘণ্টা আগে
সংগঠনটির নয় সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
৬ ঘণ্টা আগে
ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
৯ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।
৯ ঘণ্টা আগে