টঙ্গীতে মার্কেটের গুদামে আগুন, আহত ৭

গাজীপুর প্রতিনিধি
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : সংগৃহীত

গাজীপুরে টঙ্গীতে একটি মার্কেটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৭ জন আহত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশনের ৬ তলা ভবনের চারতলার একটি হরেক মালের গোডাউনে আগুন লাগে। পরে সেটি ভবনের নিচে ও ওপরের তিনটি ফ্লোরে ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর ও অন্যদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- লিখন (২৫), তাজুল (২৫), রোমন (২৮), সাগর (৩২), রাকিব (২০), মনিরুল ইসলাম (২৫), আব্দুর রাজ্জাক (৩২)। এদের মধ্যে গুরতর আহত আব্দুর রাজ্জাককে ঢামেক বার্ন ইউনিটে স্থানান্তর ও তাজুলকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাউসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, হঠাৎ সকাল পৌনে ৬টার দিকে ওই ভবনে চারতলার একটি গোডাউনে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে শোরগোল শুরু করে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ভবনের তিনতলা, পাঁচতলা ও ছয়তলায় ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

৮ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১০ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১২ ঘণ্টা আগে