প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মিরাজুল ইসলাম রাতুল (২৬)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা আহত মিরাজুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিরাজুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারীদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, মেরাদিয়া বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এতে চালক মিরাজুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মিরাজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনার বিষয়টি খিলগাঁও থানার পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনা তদন্ত করবে।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
৯ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১০ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১১ ঘণ্টা আগে