প্রতিবেদক, রাজনীতি ডটকম

যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেন তারা দেশপ্রেমিক হতে পারেন না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আরও বলেন, কোনো আলেম দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করেননি। এবার হজের খরচ কমে যাবে বলেও জানান তিনি।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদরাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামা কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, এই অর্থনীতি নামের ঘরের দরজা খোলা, সিন্দুকের তালা নেই। বিভিন্ন দেশ থেকে ৩০ মিলিয়ন ডলারের সার আমদানি করা হচ্ছে কিন্তু এই টাকা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
বুধবার (৩০ অক্টোবর) হজের প্যাকেজ ঘোষণা করা হবে জানিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, প্যাকেজের মূল্য কমানো হবে। গত বছরের তুলনায় এবার হজের খরচ কমে যাবে।
এসময় বাংলাহিলি আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদরাসার শিক্ষক-ছাত্ররা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মেটার নতুন পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অফকমের আইনি বিরোধ ক্রমেই বাড়ছে। ক্যাটাগরি-১ হিসেবে চিহ্নিত হলে প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ রাখা, প্রতারণামূলক বিজ্ঞাপন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং অবৈধ
৬ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে সরকারের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করবেন।
৬ ঘণ্টা আগে
মরিয়মের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, মরিয়মের মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছিলেন। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
১৬ ঘণ্টা আগে