৩ দিন গ্যাস থাকবে না উত্তরবঙ্গে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। ফাইল ছবি

পাইপলাইন মেরামত কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আওতায় থাকা উত্তরবঙ্গের চার জেলায় টানা তিন দিন (৬০ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে সরবরাহ বন্ধের এই ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিজিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের এক দশমিক ৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে (যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে) টাই-ইন/হুক-আপ কার্যক্রম সম্পন্ন করা হবে। ওই কার্যক্রম চলাকালে পিজিসিএল অধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, ঈশ্বরদী উপজেলা, বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে।

কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোম্পানির মোট ১ লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ এবং এক লাখ ২৮ হাজার ৮৫২টি আবাসিক সংযোগ রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৫ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৭ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৯ ঘণ্টা আগে