প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত সকল এলাকায় সব ধরনের জমায়েত, সভা, সেমিনার, সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি।
বুধবার (৫ নভেম্বর) আবারও একটি গণবিজ্ঞপ্তি দিয়ে এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
ডিএমপি সেই গণবিজ্ঞপ্তিতে জানায়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে আগামী ৬ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
দেশের সব স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে সম্প্রতি এবতেদায়ী শিক্ষকরা তাদের ২১ দফা কর্মসূচি পালন করছে।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি শিক্ষকরা প্রেসক্লাব থেকে দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ বাধা দিলে সেই কর্মসূচি পণ্ড হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
৫ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
৬ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
৮ ঘণ্টা আগে