রাইস মিলের বয়লার বিস্ফোরণে প্রাণ গেল তিনজনের

ঠাকুরগাঁও প্রতিনিধি
ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় সাইদুরের রাইস মিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাসপাড়া এলাকার সাগরের স্ত্রী দীপ্তি রানী (৪০), তার মেয়ে পূজা (৮) ও উমাকান্তের ছেলে পলক (৯)। এ সময় বাড়ির মালিক সাগর ও নিখিল আহত হন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সাইদুরের রাইস মিলের শ্রমিকরা ধান সিদ্ধ করার জন্য বয়লারের স্টিম তুলেন। এক সময় শ্রমিকরা বয়লার বন্ধ রেখে অন্য কাজে গেলে অতিরিক্ত চাপে বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনা স্থলেই দীপ্তি রানী, তার মেয়ে পূজা ও পলক মারা যায়।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়ক-সংলগ্ন দাসপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমান রাইস মিল চালু করার পূর্বেও স্থানীয়দের বাধার মুখে পড়েন। এই রাইস মিলটি চালু না করার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এ ঘটনার পর থেকে রাইস মিলের মালিক সাইদুর রহমান ও কাজের শ্রমিকদের খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জড়িতদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মৌসুমি বায়ু সক্রিয়, দেশজুড়ে আরও ৫ দিন টানা বৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব

৫ ঘণ্টা আগে

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

৫ ঘণ্টা আগে

বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

৫ ঘণ্টা আগে

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

৭ ঘণ্টা আগে