প্রতিবেদক, রাজনীতি ডটকম

মানসিক ভারসাম্যহীন অবস্থায় সৌদি আরব থেকে ফেরা সেই প্রবাসীর পরিবারের সন্ধান মিলেছে। ফেসবুকে আমাদের পোস্ট দেখে সৌদি আরব থেকে এক প্রবাসী তাকে চিনতে পারেন। এরপর তিনি টাঙ্গাইলে পরিবারকে জানালে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
আমরা জানতে পেরেছি ভুক্তভোগী ওই প্রবাসীর নাম আলতাফ আলী। বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার, গোবিন্দপুর গ্রামে। তিনি ৪ বছর সৌদি আরবে ছিলেন। অবৈধ হয়ে বা অন্য কোন কারণে সম্ভবত ডিপোর্টেশন সেন্টারে নেয়া হয় তাকে। ১৬ নভেম্বর শনিবার সকাল ১০.৪৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের SV806 ফ্লাইটে রিয়াদের জেল থেকে সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে তিনি দেশে ফেরেন।কিন্তু নতুন সংকট শুরু হয় কোন ঠিকানা না থাকায়।
বিদেশে জেল থেকে কেউ ফেরত আসলে সংশ্লিষ্ট দূতাবাস তাদের জন্যে একটি ট্রাভেল পাস ইস্যু করে যেখানে ফেরত কর্মীর নাম ঠিকানা উল্লেখ করা থাকে। কিন্তু আলতাফ আলী মানসিক ভারসাম্যহীন হওয়ায় একমাত্র কাগজটি উনি কখন কোথায় ফেলেন বলতে পারেননি। বিমানবন্দরে অস্বাভাবিক আচরণ করলে বিমানবন্দরের এপিবিএন পুলিশ কর্মকর্তারা পরিবার খুঁজে পেতে সহায়তার জন্যে ব্র্যাকের কাছে হস্তান্তর করে।
এরপর গত দু'দিন আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা তাঁর সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি কোনভাবেই নিজের নাম ঠিকানা বলতে পারছিলেন না। মাঝে মধ্যে তিনি শুধু হাসেন। আমাদের কাউন্সিলররা কথা বলে এক পর্যায়ে বুঝতে পারেন তাঁর বাড়ি সম্ভবত টাঙ্গাইল জেলায়।
তবে টাঙ্গাইলের কোথায় জানার চেষ্টায় আমরা তার সামনে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা, থানা বা গ্রামের নাম বলতে থাকলে উনি 'কালিহাতি' শোনার পর মাথা নাড়েন। এক পর্যায়ে উনি খাতায় খুব চেষ্টা করে কয়েকবার একটি মোবাইল নাম্বার লিখেন কিন্তু সে নাম্বারটিও আমরা বন্ধ পাই।
ইতিমধ্যে আমরা ফেসবুকে পোস্ট দিলে সৌদি আরব থেকে একজন জানান তার নাম আলতাফ আলী। ইতিমধ্যে তাঁর পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ঢাকায় আসছেন। আপনাদের সবার সহযোগিতায় গত সাত বছরে বিদেশ ফেরত মানুষের জন্য এমন অনেক মানবিক ঘটনার স্বাক্ষী আমরা। এগুলো সম্ভব হয়েছে আমাদের সহকর্মীসহ আপনাদের সবার সহযোগিতায়।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
৯ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১১ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৩ ঘণ্টা আগে