প্রথম এপিএ স্বাক্ষর করলো বিপিপিএ

বাসস

পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে।

আজ রোববার শেরেবাংলানগর আইএমএডির সম্মেলন কক্ষে বিপিপিএর পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোহেলের রহমান চৌধুরী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষে আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এ চুক্তি স্বাক্ষর করেন।

সরকারি কাজে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন, সেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৫-১৬ অর্থবছর হতে দপ্তর বা সংস্থা পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ প্রবর্তন করে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশে সরকারি ক্রয় সম্পর্কিত পরিবেশের সার্বিক উন্নতি ও এক্ষেত্রে পেশাদারিত্বকে আরও এগিয়ে নিতে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটকে (সিপিটিইউ) বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) রূপান্তর করে সরকার।

একটি অথরিটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা অনুসারে বিপিপিএ ও আইএমইডির মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রথমবারের এপিএ স্বাক্ষরিত হলো।

২০২৪-২৫ অর্থবছরের জন্য স্বাক্ষরিত এপিএর আওতায় বিপিপিএ গুরুত্বপূর্ণ যেসব কাজ করবে সেগুলোর মধ্যে রয়েছে- ১২টি ক্রয়কারী সংস্থার ক্রয় চুক্তির ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ, ই-জিপিতে ১ লাখ ১৬ হাজার দরদাতার নিবন্ধন সম্পন্ন করা, তিন সপ্তাহের ক্রয় প্রশিক্ষণে অংশগ্রহণকারীর পুঞ্জিভূত সংখ্যা ১২ হাজার ৮০০, সপ্তাহব্যাপী ৪ হাজার ২০০ এবং দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীর মোট সংখ্যা ৯ হাজারে উন্নীত করা, দরদাতা ডাটাবেইজে ১৫ হাজারে নিবন্ধিত দরদাতার তথ্য যুক্ত করা, টেকসই সরকারি ক্রয়ের পাইলটিংসহ অন্যান্য।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

৯ ঘণ্টা আগে

নিবন্ধিত নিউজ পোর্টালে সরকারি বিজ্ঞাপন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ সম্পাদকদের

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স

১০ ঘণ্টা আগে

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ২ আসামির ফের ৩ দিনের রিমান্ড

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।

১০ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আরেক মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন

১২ ঘণ্টা আগে