মাদারীপুর প্রতিনিধি

এক দিনের মাথায় মাদারীপুরের কালকিনি থানার পর এবার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান।
জেলা রিটার্নিং কর্মকর্তা মারুফুর রশিদ খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ডাসার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ আসে। রোববার আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়।
মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। অপরদিকে তার শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহমিনা বেগম। এছাড়া এই আসনে আরও ছয় প্রার্থী রয়েছেন। মাদারীপুর সদরের একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
৯ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
১০ ঘণ্টা আগে
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’
১১ ঘণ্টা আগে