প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা কারও পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল যোগে একদল যুবক বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর মোড় এলাকায় এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের জোরালো শব্দে এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় সঙ্গে সঙ্গেই ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন হল থেকে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা বিস্ফোরণস্থলে এসে মহড়া দিতে থাকেন। এরপর সেখানে প্রক্টরিয়াল বডি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, জড়িতদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। সিসিটিভি বিশ্লেষণ করে খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব বলে আশা করছি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে এ ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এখন থেকে ক্যাম্পাস এলাকায় সব মোটরসাইকেলকে নিরাপত্তার তল্লাশির আওতায় নিয়ে আসার চিন্তাভাবনা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায়ও তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছিল। সে ঘটনায় ছাত্রলীগ নেতা কর্মীরা সন্দেহভাজন তিন ব্যক্তিকে মারধরের পর পুলিশে দেয়।

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৪ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।
২১ ঘণ্টা আগে
আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।
২১ ঘণ্টা আগে