বেনাপোল বন্দর দিয়ে ২০০ মেট্রিক টন আলু আমদানি

ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ভারতীয় আটটি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম।

এ আলুর চালানটি আমদানি করেছে ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ নামে আমদানি কারক এবং ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি মাসুম বিল্লা জানান, গতকাল বুধবার রাতে তাদের ভারতীয় আট ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি করেছে। যার প্রতি মেট্রিক আলু আমদানি করতে খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। এ ছাড়া আলুর চালানটি আগামী রোববার খালাস হবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম বলেন, ১৩ মার্চ রাতে ভারতীয় আটটি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ আলুর চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্ট নামে একটি প্রতিষ্ঠান। এবং এ আলুর চালানটি দ্রুত খালাস দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১১ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৩ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৪ ঘণ্টা আগে