প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে দুজন ব্যক্তির এক সংস্থাকে একটি প্রকল্প পরিচালনার মার্কিন সরকার ২৯ মিলিয়ন ডলার অর্থ দিয়েছিল— এমন তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাচাই-বাছাইয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তার এ দাবি সঠিক নয়। বরং দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পটি পরিচালনা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)। প্রকল্পের আর্থিক অঙ্কও ২৯ মিলিয়ন ডলার নয়।
ট্রাম্পের ওই বক্তব্যের পর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকল্পটি নিয়ে অনুসন্ধান চালিয়ে সোমবার (৩ মার্চ) গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে। তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধানে পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে ২৯ মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকল্পটি নিয়ে কিছু তথ্য দেন, যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান করেছে।
অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে ‘স্ট্রেন্থেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) ইন বাংলাদেশ’ (বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণ) প্রকল্পটি বাস্তবায়নে ইউএসএআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে (ডিআই) নির্বাচিত করে। প্রকল্প প্রস্তাবনা আহ্বানের পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয়। এরপর একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে ইউএসএআইডি সিদ্ধান্তটি নেয়।
মন্ত্রণালয় বলছে, ২০১৭ সালের মার্চে চুক্তি সইয়ের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে। শুরুতে প্রকল্পটি ছিল পাঁচ বছর মেয়াদি, বাজেট ছিল ১৪ মিলিয়ন ডলার। প্রকল্প ব্যবস্থাপনায় ছিল ইউএসএআইডি, অর্থায়ন ছিল ইউএসএআইডি ও যুক্তরাজ্যের উন্নয়ন সহায়তাকারী প্রতিষ্ঠান ডিএফআইডি (বর্তমানে এফসিডিও)। প্রকল্পে ডিএফআইডির অর্থায়নের প্রতিশ্রুতি ছিল ১০ মিলিয়ন ডলারের।
এসপিএল প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল— রাজনৈতিক সহিংসতা কমিয়ে শান্তি ও সম্প্রীতি বাড়ানো, রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি, দলগুলোর সক্ষমতা বাড়ানো, দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উন্নয়ন এবং প্রতিনিধিত্বমূলক নেতৃত্বের বিকাশে উৎসাহ দেওয়া। প্রকল্পের অধীনে ডিআই বাংলাদেশে জরিপ কার্যক্রমও পরিচালনা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউএসএআইডির প্রকল্পের ক্ষেত্রে মার্কিন সরকারের আর্থিক ব্যবস্থাপনা নীতি অনুসরণ করাটা বাধ্যতামূলক। এতে আর্থিক নিরীক্ষার প্রক্রিয়াটি কঠোরভাবে অনুসরণ করা হয়। প্রকল্প শেষ হয়ে যাওয়ার কয়েক বছর পরও এ-সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ করা হয়। প্রয়োজনে পুনর্নিরীক্ষা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধানে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে এসপিএল প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। তাই এটি বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে দেওয়ার অভিযোগটি সত্য নয়। বস্তুত এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হয় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা চুক্তির ( ডেভেলপমেন্ট অবজেকটিভ অ্যাসিস্টেন্স অ্যাগ্রিমেন্ট) মাধ্যমে। এ ক্ষেত্রে ব্যক্তি বিশেষের কোনো কিছু করার ক্ষমতা থাকে না।
২৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তার বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বিপুল পরিমাণ অর্থ সহায়তার বরাদ্দ ছেঁটে ফেলেন। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলার সহায়তা বন্ধ করে দেওয়ার তথ্যও তখন জানা যায়।
পরে গত ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার কিছু উদাহরণ তুলে ধরেন। এ সময়ই বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়ার প্রসঙ্গ টানেন তিনি।
ট্রাম্প বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন ডলার গেছে একটি সংস্থার কাছে, যার নাম কেউ কখনো শোনেনি। তারা এই অর্থের চেক পেয়েছে। ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন। ভাবা যায়!
ট্রাম্পের এমন বক্তব্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অর্থ সহায়তার সঙ্গে গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটরিবর্তনের সম্পর্কও মেলানোর চেষ্টা করেন অনেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগপন্থিদের দাবি, গণঅভ্যুত্থানের পেছনে মার্কিন অর্থ ও সহায়তা ছিল।
একই দিন ট্রাম্প আরও বলেন, ভারতেও ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়। তবে ইউএসএইডের তহবিলের বিভিন্ন রেকর্ড পর্যালোচনা করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের জন্য নয়, বরং ২০২২ সালে বাংলাদেশের জন্য ২১ মিলিয়ন ডলার তহবিল অনুমোদন দিয়েছিল ইউএসএইড।

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১৫ ঘণ্টা আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১৭ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের
১৭ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ
২০ ঘণ্টা আগে