আইনজীবী হত্যার ঘটনায় কাউকে ছাড় নয় : ভূমি উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে স্থানীয় সরকার ও ভূমি উপদেষ্টা এম হাসান আরিফ এ হুঁশিয়ারি দেন।

ভূমি উপদেষ্টা বলেন, যিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন তিনিই দায়ী হবেন। তার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় পরিচয় বা অন্য কিছুই সামনে আসবে না।

আইন অনুযায়ী, তার যে সাজা হাওয়া দরকার তাকে সেটা পেতে হবে। আবার কোনো অপরাধীর জন্য কোনো সংগঠন বা কোনো দল কিংবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আঙুল দেখানো ঠিক হবে না।

চিন্ময় কৃষ্ণের বিষয়ে তিনি বলেন, ‘যে সংগঠনের সঙ্গে তার (চিন্ময় কৃষ্ণ) সম্পৃক্ততার কথা বলা হয়েছে, সংগঠন তাকে অস্বীকার করেছে। এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে তারা। ঢাকায় তাদের সংগঠনের প্রধানদের সঙ্গে আমার মতবিনিময়ও হয়েছে।’

হত্যার নিন্দা জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, দোষীদের বিচার নিশ্চিত করবে সরকার। কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় সম্প্রীতি রক্ষায় সবাইকে সংযত থাকার আহ্বান জানান তিনি।

সকাল ১০টায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদসহ আইনজীবীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেয়।

সাইফুল হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবি জানিয়েছেন আইনজীবীরা। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন তারা।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়। আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হয় অন্তত ৩৭ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement