দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের সাতটি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার খোঁজ, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার খোঁজ পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব-১০। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা, মাদকটি তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।

১৯ ঘণ্টা আগে

জুলাই সনদ অনুযায়ী আইন সংস্কার হবে: আইনমন্ত্রী

শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

ঢাবি শিক্ষকদের বহিষ্কার-অব্যাহতির প্রতিবাদ শিক্ষক সমিতির, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

১ দিন আগে

ছাত্রীকে অশালীন মেসেজ পাঠিয়ে চাকরিচ্যুত খুবি অধ্যাপক

গত ১৮ জুন অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে মেসেঞ্জারে অশালীন মেসেজ পাঠানো ও ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাকে ডিসিপ্লিনের প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার তাকে চাকরিচ্যুত করা হলো।

১ দিন আগে