উত্তরার কাঁচাবাজারে ভস্মীভূত অনেক দোকান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন আগুন সম্পূর্ণভাবে নির্বাপনের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক। মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টা ১০ মিনিটের দিকে এখানে আগুন লাগার ঘটনা ঘটে। যা কয়েক মিনিটের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু এর আগেই বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে।

আগুন লাগার তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান। তিনি জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে ১০টি ইউনিট। তাদের প্রচেষ্টায় বড় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ছোট ছোট আগুন বা ছাইচাপা আগুন রাত ৩টার পরও জ্বলতে থাকে। তখন ওই আগুনগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

আগুন লাগার খবরে সেখানে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এক ‘ইউনিভার্সাল কার্ডে’ সব সেবা একীভূত করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।

১৩ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১৩ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৫ ঘণ্টা আগে