নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা : জ্বালানি উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন,সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন,‘রিনিউয়েবল এনার্জি (নবায়নযোগ্য জ্বালানি) একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো’।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘আমাদের বিদ্যুতের যে সমস্যা, এটি আসলে বিদ্যুতের সমস্যা না। সমস্যাটা হচ্ছে জ্বালানির। আমাদের গ্যাস ক্রমাগত কমে যাচ্ছে। এর ফলে আমরা প্রায় ছয়হাজার কোটি টাকার এলএনজি আমদানি করি’।

রিনিউয়েবল এনার্জি উপর গুরুত্বারোপ করে তিনি বলেন,‘সূর্যের আলো আমাদের কিনতে হয় না। কিন্তু গ্যাস-কয়লা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। এজন্য সৌর বিদ্যুৎ এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি, যদি বায়ো-বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রো পাওয়ারের সুযোগ থাকে- সেগুলো আমাদের জন্য সুবিধাজনক’।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের উদ্দেশ্য নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন,‘আপনারা মর্ডানাইজেশন প্রজেক্ট করার পাশাপাশি এ এলাকার চারটি পল্লী বিদ্যুৎ সমিতিতে অন্তত ৫০ করে দুইশত মেগাওয়াটের প্রকল্প স্থাপন করতে পারলে আর কারো ওপর নির্ভর করতে হবে না’।

এসময় তিনি জানান, সারাদেশে রেলের জমি অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। সৈয়দপুরে রেলওয়ের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকাররি জমি ব্যবহারের একটি নিয়মনীতি আছে। কেউ জোর করে ব্যবহার করবেন এটি এখন আর সম্ভব না,একসময় হয়তো জোর জবরদস্তি করে দখল করা যেতো’।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক আফজাল হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রায়হান, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম-সহ রংপুর, দিনাজপুর ও নীলফামারীর আরইবি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

৮ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

৯ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১০ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

১ দিন আগে
Advertisement