প্রতিবেদক, রাজনীতি ডটকম

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
মঙ্গলবার (২৩ জুন) দালিয়ানে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন।
মাহ্দী আমিন জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ২১ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চীনের দালিয়ান পৌঁছেছেন। প্রতিনিধি দলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার আটজন সদস্য রয়েছেন।
তিনি বলেন, দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর গণপ্রজাতন্ত্রী চীন সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা জানায়। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়। পুরো যাত্রাপথে রাষ্ট্রীয় প্রটোকল ও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, অত্যন্ত সফল মালয়েশিয়া সফরে সীমিত সময়ের মধ্যেও প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও দেশটির রাজার সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক বিষয়গুলো নিয়েও বিভিন্ন বৈশ্বিক নেতার সঙ্গে আলোচনা শুরু করেছেন।
তিনি জানান, ‘Innovating at Scale’ প্রতিপাদ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬ বর্তমানে দালিয়ানে অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধি দল, আমন্ত্রিত রাষ্ট্র ও সরকারপ্রধান, শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ এবং করপোরেট নেতারা অংশ নিচ্ছেন।
মাহ্দী আমিন বলেন, সরকারপ্রধান হিসেবে দেশের বাইরে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ। এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন অগ্রযাত্রাকে আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারত্বের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা। একই সঙ্গে ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’— এই বার্তা বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করা হয়।
প্রেস কনফারেন্সে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে বক্তব্য দিয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নির্বাচিত সরকারের গৃহীত কর্মসূচিগুলো আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পাওয়ার ধারাবাহিকতায় তাকে ওই সেশনে আমন্ত্রণ জানানো হয়।
তিনি জানান, সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের নির্বাচনি ইশতেহারভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশে পাটশিল্প ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহন চালু এবং নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে মাহ্দী আমিন বলেন, “জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি তহবিলের (Loss and Damage Fund) কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতি, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
মাহ্দী আমিন বলেন, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বস্ত্রীক একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিচ্ছেন। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভসহ সাত দেশের সরকারপ্রধান এক সঙ্গে অংশ নেবেন।
তিনি জানান, আগামীকাল (বুধবার) সকালে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘'অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নেবেন। সেখানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ভিত্তিক নীতিগত আলোচনা করবেন তিনি।
এ ছাড়া আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে উচ্চগতির ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সেখানে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রেস কনফারেন্সে মাহ্দী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দেশে যেমন জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও আনুষ্ঠানিকতার মাধ্যমে গৃহীত হচ্ছেন।
তিনি বলেন, “দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন স্টেটসম্যান, যিনি সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আত্মমর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন।”
মাহ্দী আমিন আরও বলেন, দালিয়ানে সামার দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করছে, অন্যদিকে বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা ও সেরা চর্চা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করছে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুতে টোল আদায়ে দুর্নীতির অভিযোগে দায়ের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
পদত্যাগী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, বিরোধী মতের সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
৬ ঘণ্টা আগে