প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র (ডিসচার্জ) দিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ডিসচার্জ দেওয়া। পরে কড়া নিরাপত্তায় তাকে হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
গঠিত মেডিকেল বোর্ডের সভাপতি অধ্যাপক শিশির চক্রবর্তী বলেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এখন মোটামুটি সুস্থ। তিনি এখন অনেকটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। সেজন্য তাঁর সার্বিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাঁর শরীরে থাকা ক্ষত এখন ভালো হয়েছে। তাঁর নিরাপত্তায় থাকা কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়া দিলে তাকে কারাগারে নেওয়া হয়। এখন তিনি কারাগারে আছেন এবং সুস্থ আছেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয়দের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট সকালে তাঁকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিন বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিলেটে আদালতে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপসিলেটে আদালতে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে বেধড়ক কিল-ঘুষি মারেন। তার অণ্ডকোষেও গুরুতর আঘাত লাগে। অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৫ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল।
২ ঘণ্টা আগে
আপিল বিভাগের আজকের এই চূড়ান্ত রায়ের ফলে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের পথ পুরোপুরি পরিষ্কার হলো।
৩ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাতে ব্রাজিল বনাম জাপানের ফুটবল খেলা দেখার সময় স্থানীয় কয়েকজন যুবক বাঁশি বাজিয়ে হইচই করেন। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিব স্থানীয় ব্যবসায়ী মজনুর ছেলে নীরবকে চড়-থাপ্পড় মারেন। এই ঘটনার পরদিন নীরবের ভাই রিপনের সাথে ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের হ
৩ ঘণ্টা আগে
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে