শাহবাগে বিডিআর সদস্যরা , যমুনা ঘেরাওয়ের হুমকি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বাহিনীটির সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। আজও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন তারা। দুপুর ১২টার মধ্যে তাদের দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এই হুমকি দেন।

বিডিআর পরিবারের সন্তান মারুফ সরকার বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে আজকে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি।

তিনি জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দাবি পূরণ না হয় তাহলে দুপুর ১২টা ৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার অভিমুখের পদযাত্রা করা হবে।

এর আগে গতকাল সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল সচিবালয়ের দিকে। কিন্তু তারা সিদ্ধান্ত বদল করে শাহবাগ মোড় হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছিলেন। এজন্য তারা দুপুর ১টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড় হয়ে বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ।

প্রায় ঘণ্টাখানেক পর পুলিশের অনুরোধে তারা সড়ক থেকে সরে যান। পরে অবস্থান নেন জাতীয় জাদুঘরের সামনে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৩ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৬ ঘণ্টা আগে
Advertisement