মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ-কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, মুসলিম বিশ্বের অনেক দেশ এখনো প্রকৃত সহায়তা থেকে বঞ্চিত। আমরা যদি থ্রি-জিরো তত্ত্ব-জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব এবং জিরো নেট কার্বন নিঃসরণ-অনুসরণ করি, তাহলে এই সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব।

ঢাকায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলনে অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, এটি কেবল একটি সম্মেলন নয়, বরং একটি বৃহত্তর সামাজিক পরিবর্তনের আন্দোলন। তাদের বিশ্বাস, সামাজিক ব্যবসার মাধ্যমে মুসলিম বিশ্ব আরও ন্যায্য ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হতে পারবে।

সম্মেলনে অংশগ্রহণকারী মুসলিম দেশের প্রতিনিধিরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূয়সী প্রশংসা করেন।

তারা বলেন, যেসব দেশ বর্তমানে রাজনৈতিক বা সামাজিক সংকট মোকাবেলা করছে, তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। একই সঙ্গে, মুসলিম বিশ্বের অভিন্ন সমস্যাগুলো সমাধানে ঐক্যবদ্ধ প্রয়াস চালানো প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১১ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১১ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১২ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৩ ঘণ্টা আগে
Advertisement