চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২০ আগস্ট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবন। ছবি: সংগৃহীত

টানা প্রবল বর্ষণ ও বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। নতুন রুটিন অনুযায়ী, এ বোর্ডের স্থগিত লিখিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ২০ আগস্ট, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড নতুন এ রুটিন জানিয়েছে। বিজ্ঞপ্তি বলছে, আগামী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে।

এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হবে।

একদিন পর ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। এসব বিষয়ে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর রুটিন।
চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর রুটিন।

এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র পরীক্ষা নেওয়া হবে। আর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর।

এর বাইরে ৯ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে ২৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রুটিনে।

এর আগে গত ২ জুলাই থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই স্থগিত হয়ে যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা।

প্রায় ২০ দিনের বিরতির পর গত ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিনে পরীক্ষা শুরু হয়েছে। স্থগিত হওয়ার পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো আজ মঙ্গলবার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা আলিয়ার সামনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়া

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এখনও চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

৯ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

৯ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

কৃষক কার্ডের জন্য ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা

১০ ঘণ্টা আগে