পূরণ হয়নি কোটা, কমল হজযাত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশকে প্রদত্ত হজকোটা এবারও পূরণ হলো না। গতবারের তুলনায় আরও কমল হজযাত্রী। এ নিয়ে টানা তিন বছর সৌদি আরব থেকে প্রাপ্ত ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পূরণ করতে ব্যর্থ হলো বাংলাদেশ। যদিও এবার অনেকটাই কমানো হয়েছিল হজের খরচ।

২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শেষ হয়েছে। তবে সর্বশেষ তথ্য বলছে, আগামী হজের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের বিপরীতে প্রাথমিক নিবন্ধন সেরেছেন ৮৩ হাজার ৫৮৭ জন, যা গেলবারের চূড়ান্ত নিবন্ধনের চেয়ে ১ হাজার ৬৭০ জন কম। চূড়ান্ত নিবন্ধনে এ সংখ্যা আরও কমতে পারে।

হজ পোর্টালের তথ্যানুযায়ী, এবারের হজের জন্য যে ৮৩ হাজার ৫৮৭ জন প্রাথমিক নিবন্ধন সেরেছেন, তার মধ্যে সরকারি মাধ্যম বেছে নিয়েছেন ৪ হাজার ৯৮০ জন। বাকি ৭৮ হাজার ৫৪৭ জন বেসরকারি মাধ্যমে হজে যেতে চান। যারা প্রাথমিক নিবন্ধন সেরেছেন, তাদেরকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলেছে সরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) হজ অনুবিভাগের উপসচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, ২০২৫ সালের জন্য হজের প্রাক, প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আর বাড়ছে না। আমাদের শিগগির সৌদি সরকারকে কোটা (নিবন্ধিতদের তালিকা) পাঠিয়ে দিতে হবে।

এবার উড়োজাহাজ ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমিয়ে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের মূল্য কমানো হয়েছে। তবে খাবার খরচ হজ প্যাকেজে ধরা হয়নি। সরকারিভাবে এবার প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের সর্বনিম্ন খরচ দিতে হবে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এর সঙ্গে খাবার বাবদ আরও ৪০ হাজার টাকা এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়ালও গুনতে হবে। সেই হিসাবে হজ প্যাকেজের খরচ আগের চাইতে খুব একটা হেরফের হয়নি।

এদিকে বেশ কয়েকজন বেসরকারি হজ এজেন্সির মালিক জানান, ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে সব ব্যাংক বন্ধ এবং অনেক হজযাত্রী সময়মতো পাসপোর্ট হাতে না পাওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১০ শতাংশ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। এ সময় তারা সম্ভব হলে আরও কয়েকদিন হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি জানান।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমলো

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।

১৪ ঘণ্টা আগে

অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

১৫ ঘণ্টা আগে

৭ মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত: আসক

সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এ সময়ে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ৩৭টি এবং ধর্ষণচেষ্টার ১৫২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভু

১৮ ঘণ্টা আগে

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

১৯ ঘণ্টা আগে
Advertisement